হরিনাকুন্ডুতে পরোকীয়ার জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে

56
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ঝিনাইদহের হরিনাকুন্ডুতে স্ত্রীর পরোকিয়ার জের ধরে স্ত্রী ও আপন ছোট ভায়ের হাতে বড় খুন হয়েছে। সোমবার ভোরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়নুদ্দিন মালিতা ওই গ্রামের মৃত ছবেদ মালিতার পুত্র।

পুলিশের মাধ্যমে জানা যায় , দীর্ঘদিন ধরে বড় ভাইয়ের স্ত্রী আবেদা খাতুনের সঙ্গে ছোট ভাই মইনুদ্দিন মালিতার পরকীয়ার সর্ম্পক চলে আসছিল। এ ঘটনা নিয়ে কয়েক বছর ধরে গ্রামে শালিস বৈঠক হয়েও তাতে কোনও লাভ হয়নি।

রবিবার রাতে নিহত জয়নুদ্দিন মালিতা ঘরে স্ত্রীকে না পেয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার ভোর স্ত্রীকে ছোট ভাই সইনুদ্দিনের ঘরে দেখে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে নিজ স্ত্রী আবেদা খাতুন ও নিহতের ছোট ভাই জোটবদ্ধ হয়ে তাকে পিটাতে থাকে। এতে ঘটনাস্থলেই মারা যান জয়নুদ্দিন।

খবর পেয়ে হরিনাকুন্ডু থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত তার স্ত্রী আবেদা খাতুন কে গ্রেফতার করেছে এবং মইনুদ্দিন মালিতা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।