স্বাশিপের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা

51

আব্দুল ওয়াহাব, লোহাগাড়া প্রতিনিধি ।। ঐতিহাসিক মুজিব জন্মশতবর্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের স্বপ্ম পুরণের লক্ষ্যে স্বাধীনতা শিক্ষক পরিষদের কর্মকাণ্ড জোরদার করার নিমিত্তে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) বিভাগীয় পর্যায়ে সমন্বয় কমিটি গঠন করেছে।

গত ০৮ অক্টোবর অনুষ্ঠেয় কেন্দ্রীয় কমিটির সভার এই কমিটি গঠন করা হয়। উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু স্বাক্ষরিত এক সার্কুলার পাঠিয়েছেন। সার্কুলারে বিভাগীয় সমন্বয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে স্ব স্ব বিভাগের মেয়াদোত্তীর্ণ প্রতিটি জেলা উপজেলা সম্মেলন সমাপ্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা আহবায়ক: জনাব মেহেরুন্নেছা,সদস্য সচিব ড.আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন, কমিটিতে পরে আরো নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়