আশরাফুল হোসেন নিরব
নিরবে ভিজে যায় চোখের পাতা
কখনো পাবোনা কি স্বাধীনতা ?
কষ্টের আঘাতে বেড়ে যায় বুকের ব্যাথা
এটা ত্রিশ লক্ষ শহীদের মুখের কথা।
জানিনা এই ভাবে কাটাতে হবে আর কত কাল,কত দিন
এই দেশটা স্বাধীন হয়েও পেলোনা তো স্বাধীনতা
দেশটা সে দিনই পাবে স্বাধীনতা
যে দিন এই স্বাধীন দেশের বুকে
থাকবে না কোন রাজাকার থাকবে না কোন পাক–হানাদার।
সে দিনই শেষ হয়ে যাবে শহীদ দের বুকের হাহাকার।



