সাতক্ষীরায় জেলা প্রশাসনের পক্ষে করোনাভাইরাস জনসচেতনতা মূলক অভিযান অব্যাহত

53

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলায় করোনার সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা মূলক অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।

জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশে সাতক্ষীরা শহরের বিভিন্ন পয়েন্টে করোনাভাইরাস সংক্রণের সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ মোকাবিলায় জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী।

এসময় মাস্কবিহীন লোকজনের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয় এবং প্রযোজ্য ক্ষেত্রে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়। জেলা প্রশাসকের নির্দেশে এই অভিযান অব্যাহত থাকবে।