সাতক্ষীরা-৩ উন্নয়নের বার্তা ছড়াচ্ছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রুহুল হক

22
সাতক্ষীরা-৩ উন্নয়নের বার্তা ছড়াচ্ছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রুহুল হক

তরিকুল ইসলাম লাভলু : আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণসংযোগ, উঠান বৈঠক, কর্মী সমাবেশ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান এবং সরকারের উন্নয়ন কর্মকান্ডের লিফলেটসহ এলাকাবাসীর দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের একাংশ) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক।

আশাশুনি উপজেলার ১১টি, দেবহাটা উপজেলার ৫টি এবং কালিগঞ্জ উপজেলার একাংশ ৪টি ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা-৩ আসন গঠিত। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক গত দুই বার জনগনের বিপুল ভোটে নির্বাচিত হয়ে এ আসনে স্বস্থ্য, শিক্ষা, রাস্তাঘাটসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়নের কাজ করে এলাকাবাসীর মন জয় করে নিয়েছে। উন্নয়নে এলাকাবাসীর কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করায় তাকে আওয়ামীলীগের পক্ষ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে মনোনীত করেছেন।

তিনি দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেয়েই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ এলাকায় নৌকার পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছেন। নির্বাচনী এলাকায় ঘন ঘন তার উপস্থিতির কারণে সরগরম হয়ে উঠেছে এ আসনের রাজনীতির মাঠ। দলের নেতাকর্মীদের মাঝেও ফিরে এসেছে চাঙ্গাভাব। নেতাকর্মীদের মাঝে তুলে ধরছেন দেশব্যাপী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা।

দেশ-বিদেশে রয়েছে অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হকের খ্যাতি। দেশের জন্য বয়ে এনেছেন আন্তর্জাতিক পুরুষ্কারও। এলাকাবাসী ও সাধারণ ভোটারদের কাছে তিনি উচ্চশিক্ষিত, মার্জিত ও ক্লিন ইমেজের সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। এ আসনের তিনটি উপজেলাতেই রয়েছে তার শক্তিশালী সাংগঠনিক অবস্থান। তিনি বলেন, আমি শুধু সাতক্ষীরা-৩ আসন নয় সমগ্র সাতক্ষীরাকে একটি মডেল শহর হিসেবে গোড়ে তুলবো। এবং মানুষের উন্নয়নে, সুখে-দুঃখে তাদের পাশে বিগত দিনগুলিতে থেকেছি আর আগামীতেও থাকতে চাই।

মানুষের সেবায় আত্মনিয়োগ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশরত্ন শেখ হাসিনার একজন বলিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে ধরে রাখতে চাই আজীবন।