নিজস্ব প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত জাতীয় শ্রমিকলীগের সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী মটর শ্রমিকলীগের কার্যকরী সভাপতি ও বিবিসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল আলম বিবিসির সহযোগীতায় সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮’ই জানুয়ারী) মধ্যরাতে সাতক্ষীরা পৌরসভার রইচপুর, ইটাগাছা, কাটিয়াসহ সহ পৌর অঞ্চলের বিভিন্ন এলাকার তিন শতাধিক শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সাতক্ষীরা পৌরসভাসহ জেলার অন্য উপজেলা গুলোতেও শীত বস্ত্র বিতরণ করা হবে বলে জানান মাহমুদুল আলম বিবিসি।



