নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ,তালা-কলারোয়ার সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের জামিন না মঞ্জুর করে তাকে করাগারে পাঠানের নির্দেশ দিয়েছে আদালত।
আজ বেলা ১২ টায় সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতে হাজির হয়ে চারটি মামলায় জামিনের আবেদন করলে বিচারক অরুনাভ চক্রবর্তী তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ বলেন, তালা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হত্যা, বিষ্ফোরক দ্রব্য ও চাঁদাবাজির মামলায় হাবিবুল ইসলাম হাবিব আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।



