নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আহবানে বিশেষ বর্ধিত সভা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উদ্বোধন করেন ডা: আ ফ ম রুহুল হক এমপি।
সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও মাননীয় হুইপ আবু সাঈদ আল-মাহমুদ স্বপন এমপি, বিশেষ অতিথি ছিলেন দলের নির্বাহী সদস্য এস.এম.কামাল, নির্বাহী সদস্য এ্যাড: আমিরুল ইসলাম মিলন, পারভীন জাহান কল্পনা, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, এস এম জগলুল হায়দার এমপি সহ উধ্বর্তন নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম।



