অনলাইন ডেস্ক : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি এড. এম শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার দুপুরে সাতক্ষীরা সদর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সম্প্রতি আইনজীবী সমিতির বিরোধকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পিপি এড. আব্দুল লতিফ বাদী হয়ে একটি এবং জনৈক মো. লিয়াকত আলী বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।


