সাতকানিয়ায় বিএনপি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

47
সাতকানিয়ায় বিএনপি'র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আব্দুল ওয়াহাব, প্রতিনিধিঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করলেন সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠন।  ১১ই জানুয়ারী (সোমবার) সকালে সাতকানিয়া উপজেলায় দেওদীঘি একটি কমিউনিটি সেন্টারে ২৫০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

সাতকানিয়া উপজেলা বিএনপি নেতা-গোলাম রাসুল মোস্তাক এর সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,  চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীদলের সিঃ যুগ্ম আহবায়ক জনাব আহমদুল হক সিকদার।  প্রধান অতিথি হিসাবে ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জনাব জামাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক এম এ রহিম, সাবেক জেলা যুবদল নেতা ইলিয়াস আলী, আবুল কালাম, জাহাঙ্গীর আলম , আব্দুল রহিম মেম্বার, কুতুব উদ্দিন, কামাল, আব্দুল মোমেন, জমির উদ্দিন, মোস্তাক আহমদ সোহেল রানা এবং সাতকানিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী, সাবেক ছাত্রদল নেতা জনাব এরশাদ চৌধুরী তসলিম, সাতকানিয়া উপজেলা যুবদল এর সদস্য সচিব পদপ্রার্থী নাজিম উদ্দীন, নেজাম উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা খালেদ হোসেন, সেচ্ছাসেবকদল নেতা ইউসুফ, মিজান খান, মামুন, নাঈম সহ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, তাঁতীদল, শ্রমিকদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।