সাংবাদিক ডঃ ইলিয়াস কবিরের কাকীর মৃত্যুতে রাজগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ

17

অমারেশ কুমার বিশ্বাস,রাজগঞ্জ(যশোর): ”দৈনিক গ্রামের কাগজ ” এর হরিহরনগর প্রতিনিধি ও রাজগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও গবেষণা বিষায়ক সম্পাদক ইলিয়াস কবিরের বড় কাকী আনজুয়ারা বেগম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।(ইন্না..রাজেউন)। হঠাৎ স্ট্রোক করলে তাকে দ্রুত ঢাকায় নেয়া হয় সেইখানে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৫২ বছর।

আনজুয়ারা বেগম মনিরামপুরের হরিহরনগর গ্রামের কাদের দফাদারের স্ত্রী।মৃত্যুকালে তিনি ৪ সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। স্থানীয় মসজিদে জানাজার নামাজের পর নিজ পারিবারিক কবর স্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এদিকে সাংবাদিক ডঃ ইলিয়াস কবির এর কাকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যবিন্দু । রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম রবিউল ইসলাম রবি,সহ সভাপতি মোঃ এরশাদ আলী,নিরঞ্জন চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক জি এম বাবু, যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দিন, এস এম ইসহাক,মফিজুর রহমান, রুহুল কদ্দুস, হেলাল উদ্দিন, মোঃ ইলিয়াস কবির, বিল্লাল হোসেন,রিজাউল করিম রয়েল, ওসমান গনি,নজরুল ইসলাম, জি. এম ফারুখ হুসাইন, অমারেশ কুমার বিশ্বাস, আনিচুর রহমান, উত্তম চক্রবর্ত্তী এক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বিবৃতিতে সাংবাদিকবৃন্দ মরহুমের রুহের আত্মার মাগফেরা কামনা করেন।