আব্দুর ওয়াহাব, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ।। দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে সমাজ থেকে মাদককে চিরতরে নির্মুল করতে হবে, সেজন্য মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের সহযোগীতা করতে হবে বলে মন্তব্য করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ।
মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’এই স্লোগানকে সামনে রেখে শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় থানা কম্পাউন্টে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষ্যে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা পুলিশকে সহযোগীতা করলে সমাজ থেকে সন্ত্রাস, মাদক, গরু চুরি, ইভটিজিং সহ নানা ধরণের অসামাজিক কার্য্যকালাপ বিতাড়িত করতে পুলিশের সহজ হবে।
তিনি অারো বলেন, পুলিশ জনগনের সেবক, পুলিশ জনগনের বন্ধু, তাই মানুষের দোড়গোড়ায় পুলিশিং সেবা পৌছে দিতে এবং জনগণ যাতে নির্ভয়ে, সহজে তাদের সুখ দুঃখের কথা পুলিশকে বলতে পারে সেজন্য প্রতিটি ইউনিয়নে কমিউনিটি পুলিশিং এর অফিস উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ আবদুল হক, লোহাগাড়া সদর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, আমিরাবাদ ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান এসএম ইউনুচ, আধুনগর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী,লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের পরিচালক আওয়ামীলীগ নেতা আকতার আহমদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নব-নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


