শ্যামনগর প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাত্রে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। সূত্রে জানা যায়, রবিবার (৯ ডিসেম্বর) রাত ১০ টার দিকে বংশীপুর টু রমজাননগর সড়কর শ্যামনগরের মটরসাইকেল চোর সিন্ডিকেটের মূল হোতা নিহত রেজাউলের ভাই মাদকসম্রাট শাহজাহানের মোটরসাইকেল যোগে শ্যামনগরের বাদঘাটার মাদকসম্রাট মো. মতিয়ার রহমান মতি (৪৫) এবং ভেটখালীর সোবহান ডাকাত এর স্ত্রী মাদকসম্রাজ্ঞী মোছাঃ মাছুরা বেগম (২৮) ২০০ পিস ইয়াবা নিয়ে শ্যামনগর সদরের দিকে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শ্যামনগর থানার কর্তব্যরত এএসআই রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে। তবে শাহজাহান মটরসাইকেল ফেলে পালিয়ে যায়। অপর দুই আটককৃত মতি ও মাছুরা বর্তমানে শ্যামনগর থানা হেফাজতে আছেন।
এই চক্রটি দীর্ঘদিন ধরে শ্যামনগরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তবে তারা এতদিন ছিল ধরা-ছোয়ার বাইরে।
এ বিষয়ে জানতে চেয়ে জিজ্ঞাসা করা হলে এএসআই রফিক বলেন, ইয়াবার পরিমাণ এই মুহূর্তে জানানো সম্ভব না। আমরা এ বিষয়ে অভিযান অব্যাহত রেখেছি এবং মামলার প্রস্তুতি চলছে।



