শার্শায় চেয়ারম্যান ও ইউপি সদস্যের সংস্কার মূলক কাজে কৃতিত্ব- খুশি গ্রামবাসি

100

মিলন কবির,যশোর থেকে : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ছোট একটা গ্রাম সামটা জামতলা। নাম যশে খ্যাত এ গ্রাম। জমিদার নীল কান্ত বাবুদের বসবাস ছিল এ এলাকা জুড়ে। এখন রাজা নেই। শুধু আছে জমিদারি মন। সামটা পশ্চিম পাড়ায় সাড়ে চারশত লোকের বসবাস এখানকার যাতাতের গুরুত্বপূর্ণ রাস্তাটির ছিল বেহাল দশা।

৭০ হাজার টাকা ব্যয়ে নিজ অর্থায়নে ৩ ফিট উচ্চতা ও ১০০মিটার দৌর্ঘের এই রাস্তা নির্মাণ করেন সামটার ইউপি সদস্য জিয়াউল ইসলাম জিয়া।পাশের আর একটি ৩০০মিটারের রাস্তা সংস্কার ও পূর্ণ নির্মাণ করেন মোট ১লাখ ৩০হাজার টাকা ব্যয়ে। ইউপি সদস্য জিয়াউল ইসলাম জিয়া বলেন,৮নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল ভাইয়ের সহযোগিতা য় এ কাজ সুষ্ঠু ভাবে শেষ করতে পেরেছি। যা আমার একার পক্ষে কোন দিন সম্ভব ছিল না।

এ জন্য গ্রামবাসি চেয়ারম্যান ও জিয়া মেম্বরকে ধন্যবাদ জানিয়েছেন। পশ্চিম পাড়ার আব্দুল জলিল বলেন,অনেক দূর্ভোগ পোহাতে হত এই পাড়ার মানুষের। বর্ষায় কোমর পানি জমতো এই রাস্তায়। এখন সবাই অনেক উপকার হয়েছে। আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও তাদের নির্বাচিত দেখতে চাই।