আজিজুর রহমান : একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন ক্ষমতাসীন দলের বিজয়ী ২ প্রাথী। দুটি সংসদীয় আসন থেকে উপ নির্বাচনে বিজয়ী হওয়ার পর বৃহস্পতিবার (২৩ জলাই) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নিকট তারা শপথ বাক্য পাঠ করেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকারে সাড়ে ৩ টার সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের ২জনকে শপথ পাঠ করান।
বাংলাদেশ জাতীয় সংসদের সংসদীয় আসন ৩৬ বগুড়া-১ আসন থেকে বিজয়ী সাহাদারা মান্নান তার প্রয়াত স্বামী আব্দুল মান্নানের স্থলাভিষিক্ত হবেন। আর সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুজনিত কারণে সংসদীয় আসন ৯০ যশোর ৬ আসনের সংসদ সদস্য হিসাবে শাহীন চাকলাদার শপথ গ্রহন করেন। উল্লেখ্য গত ১৮ জানুয়ারি আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া -১ আসনটি শূন্য হয়।
সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর -৬ আসনটি গত ২১ জানুয়ারি শূন্য হয়। এর পর ২৯ মার্চ ভোটের তারিখ দিয়ে এই আসনে উপনির্বাচনের তফসিল হয়ে ছিল। কিন্তুু করোনা ভাইরাসের প্রভারের কারণে শেষ মুহুর্তে ভোট স্থগিত করা হয়। পরে ৪ জুলাই আবারও ভোট গ্রহণের তারিখ ঘোষনা করে নির্বাচন কমিশন। সেই ঘোষনা অনুযায়ী ১৪ জুলাই ২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।



