আব্দুল ওয়াহাব, লোহাগাড়া প্রতিনিধি ।। লোহাগাড়ার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের ২জন ও স্বতন্ত্র ১ জন প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
গত ২০ অক্টোবর লোহাগাড়া সদর, আমিরাবাদ ও আধুনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া সদরে নুরুচ্ছফা চৌধুরী (নৌকা), আমিরাবাদে এস.এম ইউনুছ (নৌকা) ও আধুনগর মো. নাজিম উদ্দির (আনারস) প্রতীক বেসরকারিভাবে জয়লাভ করেন।
লোহাগাড়া সদর ইউপি: নুরুচ্ছফা চৌধুরী (নৌকা) ৯০০৪ ভোট, মো. সাহাব উদ্দিন চৌধুরী (আনারস) ৬৯০৯ ভোট, খোরশেদ আলম সিকদার (ধানের শীষ) ১০০৬ ভোট ও মো. আনোয়ার হোসেন (লাঙ্গল) ১০৮ ভোট।
আমিরাবাদ ইউপি: এসএম ইউনুছ(নৌকা) ১১১৬২ ভোট, আব্দুল মালেক (আনারস) ২৮৩০ ভোট, মোস্তাফিজুর রহমান (মোটর সাইকেল) ১৪৩৮ ভোট, মাহমদুল হক পেয়ারু (টেবিল ফ্যান) ১৯১৭ ভোট, নুরুল আবছার (হাতপাখা) ৫৫১ভোট ও মো. ইলিয়াছ (লাঙ্গল) ৬১ ভোট।
আধুনগর ইউপি: মো. নাজিম উদ্দিন (আনারস) ৩৮৮৪ ভোট, মো. আইয়ুব মিয়া (টেবিল ফ্যান) ২১৭৩ ভোট, মাহমদুল হক বাবুল (অটোরিক্সা) ১৭৭৫ ভোট, নুরুল কবির বদ (নৌকা) ১৫৬৪ ভোট ও আবু নাছের চৌধুরী (ধানের শীষ) ১৩৫৬ ভোট।
লোহাগাড়ার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র থেকে গণণা করে জমাদানের পর লোহাগাড়া নির্বাচন অফিসে একইদিন রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও লোহাগাড়া নির্বাচন কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন রোমান খান। তিনি তিনজনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক ভাবে তৎপরতা ছিল। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট উপস্থিত বিদ্যামান। ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিলেন। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়। লোহাগাড়া সদর ও আমিরাবাদে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আধুনগরে বিচ্ছিন্ন তেমন ঘটনা ঘটেনি।
এদিকে সাধারণ ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন বলে অনেকে আশা ব্যক্ত করেছেন। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে নিয়মিত টহল জোরদার ছিল। নির্বাচনে ৮৬৭ জন পুলিশ সদস্য মোতায়েন ছিল। এছাড়া বিজিবি সদস্যরাও মোতায়েন ছিল।
লোহাগাড়া তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও লোহাগাড়া নির্বাচন কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন রোমান খান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে লোহাগাড়ায় তিন ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। তিন জন চেয়ারম্যান প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।


