রাষ্ট্রের কাছে আমার মৃত্যুদণ্ডের আবেদন

107

গাজী আবদুর রহিম

মেয়ে হইলে রুনি আর ছেলে হইলে সাগর

নাম রাখব বলে প্রেমিকাকে জানিয়েছিলাম।

নবনিতা প্রথমে এই হৃদয় থেকে মুছে দিতে চেয়েছিল

‘জার্নালিজম’ শব্দটা।যখন মেয়েটা হেরে গেল

তখন সে আমার বাবুইবাসাটাকে কাকডাকা গোরস্থান বানিয়ে

চলে গেল দূর সীমানা পেরিয়ে, বহুদূরে।একই কাজ করেছিল আমার মা;

যেদিন কলমযোদ্ধা রোজিনা আপার চারপাশে ঘিরে ধরলো শত শত পুলিশ।সেদিন সে আমার খবরলেখার নোটবুক বাতিল

আর বাজেয়াপ্ত করার স্লোগান দিল—আমার বাবুইবাসাটা ক্ষতবিক্ষত করল।

জীবনে প্রেমিকা আর মায়ের কথা না শোনার

প্রাসতিত্ত স্বরূপ সত্য খবর লেখার অপরাধে

রাষ্ট্রের হাতে আমার মৃত্যু হওয়া দরকার।