যশোরে পুরুষ ভোটার ১০ লক্ষ ৪৯ হাজার ১ শত ৪৪ জন মহিলা ভোটার ১০ লক্ষ ৪৩ হাজার ৩ শত ১২ জন নতুন ভোটার ২ লক্ষ ২৩ হাজার ৪ শত ৭ জন

55
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

আজিজুর রহমান: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলায় ৬ টি সংসদীয় আসনে মোট ভোটার ২০ লক্ষ ৯২ হাজার ৪ শত ৫৬ জন। ৭ শত ৯৯ টি ভোট কেন্দ্রের ৪ হাজার ১ শত ১৯ টি ভোট কক্ষ। আগামী ৩০ ডিসেম্বর ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে ৬ জন সংসদ সদস্য নির্বাচিত করবেন। গত বছরের তুলনায় এবার ভোটার বেড়েছে ২ লক্ষ ২৩ হাজার ৪ শত ৭ জন এবং ভোট কেন্দ্র বেড়েছে ১ শত ১০ টি। মোট ভোটারের মধ্যে ১০ লক্ষ ৪৯ হাজার ১ শত ৪৪ জন পুরুষ ও ১০ লক্ষ ৪৩ হাজার ৩ শত ১২ জন মহিলা। দশম সংসদ নির্বাচনে এ জেলায় ভোট কেন্দ্র ছিল ৭ শত ৯৯ টি এবং ভোটার ছিল ১৮ লক্ষ ৬৯ হাজার ৪৯ জন। যশোর জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানাগেছে।

সংসদীয় আসন-৮৫ যশোর-০১ (শার্শা)  এ আসনে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬৩ হাজার ৬ শত জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৫ শত ৪০ ও মহিলা ভোটার ১ লক্ষ ৩২ হাজার ৬০ জন। পুরুষের তুলনায় মহিলা ভোটার ৫ শত ২০ জন বেশী। এ আসনে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ১ শত ২ টি এবং ভোট কক্ষের সংখ্যা ৫ শত ২৮টি। সংসদীয় আসন- ৮৬ যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) ঃ এ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ৮ শত ৭১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ২ হাজার ১১ জন ও মহিলা ভোটার ২ লক্ষ ৩ হাজার ৮ শত ৬০ জন।

পুরুষের তুলনায় মহিলা ভোটার ১ হাজার ৮ শত ৪৯ জন বেশী। এ আসনে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ১ শত ৮৫ টি এবং ভোট কক্ষের সংখ্যা ৭ শত ৮৮টি। সংসদীয় আসন- ৮৭ যশোর-৩ (সদর) ঃ যশোর সদরে মোট ভোটারের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৩ শত ৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৬৫ হাজার ৫ শত ৫৬ জন ও মহিলা ভোটার ২ লক্ষ ৫৭ হাজার ৭ শত ৮৪ জন। এ আসনে মহিলার তুলনায় পুরুষ ভোটার ৭ হাজার ৭ শত ৭২ জন বেশী এবং প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ১ শত ৭২ টি এবং ভোট কক্ষের সংখ্যা ১ হাজার ৮ টি। সংসদীয় আসন- ৮৮ যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) ঃ এ আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৮৬ হাজার ৯ শত ৯১ জন। এ আসনে পুরুষ ভোটার ১ লক্ষ ৯৩ হাজার ২ শত ৮৩ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৯৩ হাজার ৭ শত ৮ জন। পুরুষের তুলনায় মহিলা ভোটার ৪ শত ২৫ জন বেশী এবং প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ১ শত ৪৫ টি এবং ভোট কক্ষের সংখ্যা ৭ শত ৭২ টি। সংসদীয় আসন- ৮৯ যশোর-৫ (মণিরামপুর) ঃ এ আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ১৯ হাজার ৮৪ জন।

এ আসনে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৯ হাজার ৬ শত ৩৩ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৫৯ হাজার ৪ শত ৫১ জন। এ আসনে মহিলার তুলনায় পুরুষ ভোটার ১ শত ৮২ জন বেশী এবং প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ১ শত ২৬ টি এবং ভোট কক্ষের সংখ্যা ৬ শত ৪৯ টি। সংসদীয় আসন- ৯০ যশোর-৬ (কেশবপুর) ঃ এ আসনে মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৯৩ হাজার ৫৭০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ১ শত ২৪ জন ও মহিলা ভোটার ৯৬ হাজার ৪ শত ৪৬ জন। এ আসনে মহিলার তুলনায় পুরুষ ভোটার ৬ শত ৭৮ জন বেশী এবং প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ৭৯ টি এবং ভোট কক্ষের সংখ্যা ৩ শত ৭৪ টি।