যশোর-৬ কেশবপুর আসনের নৌকার মার্কার বিজয় সুনিশ্চিত করতে প্রায় ২শতাধিক বাই-সাইকেলে শোভাযাত্রা

18
যশোর-৬ কেশবপুর আসনের নৌকার মার্কার বিজয় সুনিশ্চিত করতে প্রায় ২শতাধিক বাই-সাইকেলে শোভাযাত্রা

আজিজুর রহমান, কেশবপুর থেকে: যশোর-৬ কেশবপুর আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের বিজয় সুনিশ্চিত করতে প্রায় ২ শতাধিক বাই-সাইকেলে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাতবাড়িয়া ইউনিয়নের যুবলীগের যুগ্ন আহ্বায়ক শামীম রেজার আয়োজনে ইউনিয়নের সাতবাড়িয়া, বেগমপুর, ভাল্লুকঘর, জাহানপুর, কড়িয়াখালী, বকুলতলা, কোমরপোল, চালিতাবাড়িয়া, পাচানী, দত্তনগরসহ বিভিন্ন পাড়া ও মহল্লায় নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের বিজয় সুনিশ্চিত করতে বাই-সাইকেলে শোভাযাত্রা অনুষ্ঠানকালে নেতা কর্মীরা নৌকা প্রতীকে ভোট চাওয়াসহ লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মাসুদ দপ্তরী, আজিজুর রহমান, পলাশ হোসেন, মাসুম বিল্লাহ, জামির হোসেন, নান্টু হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক, আব্দুল মালেক, ইয়াছিন হোসেন, কলিম মোড়ল, আলেক মোড়ল, কালু মোল্যা, অসিম ভট্টাচার্য, কানাই লাল ভট্টাচার্য, সুধীর ভট্টাচার্য, আকিম উদ্দীন, মনিরুল ইসলাম, জসিম উদ্দীন, আবুল কালাম, সঞ্জয়, কালিপদ দাস, নিমাই দাস, পারভেজ, শফিকুল ইসলাম, মানিক রহমান, আব্দুস সাত্তার, করিম গাজী, বেলায়েত হোসেন, নাজমুল হোসেনসহ ইউনিয়নের সকল নেতা কর্মীরা। যুগ্ন আহ্বায়ক শামীম রেজা জানান আজ থেকে প্রতিদিন বাই-সাইকেলে শোভাযাত্রা চলবে।

নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিটি গ্রামে ও মহল্লায় কেশবপুর আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের বিজয় সুনিশ্চিত করতে এই শোভাযাত্রা অব্যহত থাকবে।