যশোর শার্শা’য় ফেন্সিডিল পাঁচার করতে গিয়ে প্রাইভেটকার সহ আটক ২

71

জাকির হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি : যশোরের শার্শা বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে পায়ে ডাক্তারি ব্যান্ডেজের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ,একটি প্রাইভেটকার সহ মাদক ব্যবসায়ী জামাল হোসেন(৩৩) ও ড্রাইভার আজিজুল ইসলাম(২৬) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ,এস,আই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাগআঁচড়া সাতমাইল গরু হাটের সামনে পায়ে মোটা ডাক্তারি ব্যান্ডেজ করা জামাল হোসেন কে দেখে সন্দেহ হয়।পরে তাকে বিভিন্ন পন্থায় জিঙ্গাসাবাদের মাধ্যমে এক পর্যায়ে সে শিকার করে আমার কাছে ফেন্সিডিল আছে।পয়ের ডাক্তারি ব্যান্ডেজ কেটে মাদক ব্যাবসায়ী জামালের কাছ থেকে ৪৮ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে জামাল ও ড্রাইভার আজিজুলকে আটক করা হয়। আটক জামাল মুন্সিগঞ্জের পয়সা গ্রামের ছামাদ দেওয়ানের ছেলে। ও আটক প্রাইভেট ড্রাইভার আজিজুল শার্শার কাজিরবেড় গ্রামের মৃত: আব্দুর সাত্তারের ছেলে।

নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান আমাদের প্রতিনিধিকে বলেন, আটক জামাল হোসেনের দান পায়ে ব্যান্ডেজ করা ছিল। প্রথম মনে হয়েছিল সে পঙ্গু। ডান পায়ে বেশ মোটা করে ব্যান্ডেজ করা ছিল। এবিষয়টা সন্দেহ হলে তাকে জিঙ্গাসা করলে সে শিকার করে তার পায়ের ব্যান্ডেজের ভিতর লুকানো আছে ভারতীয় ফেনসিডিল। পরে তাকে এবং প্রাইভেটকারের ড্রাইভারকে আটক করা হয়।তার নামে ঝিকরগাছায় একটি চাঁদাবাজি মামলা রয়েছে। সে গোপনীয়তা রক্ষা করে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায় এসব মাদক।