মুজিব বর্ষ উপলক্ষে বর্ণীল সাজে সেজেছে নগরঘাটা শেখ রাসেল স্মৃতি সংঘ ক্লাব

232
নগরঘাটা শেখ রাসেল স্মৃতি সংঘ ক্লাব

ইয়াছিন আলী: মুজিব বর্ষ উপলক্ষে অপূর্ব সাজে সাজানো হয়েছে তালা উপজেলার নগরঘাটা শেখ রাসেল স্মৃতি সংঘ ক্লাব। শেখ রাসেল স্মৃতি সংঘ ক্লাবের সামনে মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত প্ল্যাকার্ড সাঁটানো হয়েছে। সন্ধ্যা হলেই বিভিন্ন রকমের মিউজিক লাইটের আলোয় আলোকিত হয়ে উঠছে ক্লাবের চারপাশ।

এ বিষয়ে নগরঘাটা শেখ রাসেল স্মৃতি সংঘ ক্লাবের পরিচালক মোঃ নাঈম পারভেজ জানান, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশ্বজুড়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত হবে। আমরা তারই ধারাবাহিকতায় আমাদের ক্লাবে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করবো।

উল্লেখ্য বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ক্ষণগণনা শুরু হয়েছে তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের দিন ১০ জানুয়ারি থেকে। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১, অর্থাৎ জাতির পিতার এক জন্মদিন থেকে আরেক জন্মদিন পর্যন্ত বছরটি উদ্‌যাপিত হবে মুজিব বর্ষ হিসেবে। সে হিসাবে ক্ষণগণনার দিনক্ষণ থেকে মুজিব বর্ষ শুরু হতে বাকি আর মাত্র ৩২ দিনের কিছু বেশি।