মো : মামুন হোসেন : তালা উপজেলা ২ নম্বর নগরঘাটা ইউনিয়ন পরিষদ চত্বরে ২০শে ডিসেম্বর বিকাল ৪ ঘটিকার সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ তালা উপজেলা ২ নম্বর নগরঘাটা ইউনিয়ন শাখার আয়োজনে এক নির্বাচনী গণসংযোগ এর আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিউর রহমান । বক্তব্য কালীন সময়ে অতিথিরা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও একবার শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের দিক তুলে ধরেন ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাতক্ষীরা জেলা কমান্ডার বাবু সুভাষ চন্দ্র সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবু অমল কান্তি ঘোষ উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন সরদার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার , বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জেল হোসেন তাজেল’র সন্তান ২ নম্বর নগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু ও নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক মোঃ সাইদুল ইসলাম বাবলু ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বীর মুক্তিযোদ্ধা ইনসাফ সরদার বীর মুক্তিযোদ্ধা নূর আলী সরদার বীর মুক্তিযোদ্ধা আর্ষদ সরদার বীর মুক্তিযোদ্ধা জাফর সরদার বীর মুক্তিযোদ্ধা মো তালেব মাস্টার বীর মুক্তিযোদ্ধা আকবর সহ আরো অনেকে ।
উক্ত গণসংযোগের সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ।



