বিনোদন ডেস্কঃ চলচ্চিত্র ও নাটকের বাইরেন নতুনভাবে এখন উচ্চারিত হচ্ছে ওয়েব সিরিজ। ইন্টারনেটের প্রসারতার কারণে জনপ্রিয়তাও পাচ্ছে ওয়েব সিরিজগুলো। তাই ঢাকাই ছবির নায়িকাদেরকেও এখন চলচ্চিত্রের বাইরে ওয়েব সিরিজে অভিনয়ের প্রতি ঝুঁকতে দেখা যাচ্ছে। ইতোমধ্যে এ তালিকায় নাম লিখিয়েছেন, পপি, পরীমনির মতো নায়িকারাও।
এবার ওয়েব সিরিজে প্রতি আগ্রহ দেখালেন হালে হালের আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিম। জানালেন তার কাছে ওয়েব সিরিজের প্রস্তাব আসার কথাও।

লাল সবুজের কথা অনলাইনকে মিম বলেন, ওয়েব সিরিজকে নেতিবাচকভাবে দেখিনা আমি। বলতে পারেন এটা নতুন ট্রেন্ড। আমার কাছেও একটি ওয়েব সিরিজের স্ক্রিপ্ট এসেছে। এখনো ঠিকভাবে পড়ার সময় পাইনি। সব ঠিক থাকলে ওয়েব সিরিজেও কাজ করব। তবে সেটা কবে থেকে তা আপাতত বলতে পারবো না।’
এদিকে মিম ব্যস্ত রয়েছেন গোলাম সোহরাব দোদুলের নতুন ছবি ‘সাপলুডু’র শুটিং নিয়ে। শিগগিরিই ছবিটির শুটিং নিয়ে বান্দরবানে যাবে মিম। এছাড়াও ‘দাগ’ নামে মিম অভিনীত একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।



