মান্দায় ভূর্তূকির সারসহ আটক ২

23
মান্দায় ভূর্তূকির সারসহ আটক ২

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ভূর্তূকির সারসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, কাঁশোপাড়া এলাকার গোলাম মোস্তফা এবং ভোলা। রবিবার দুপুরে ১২ নং কাঁশোপাড়া ইউপি’র ছোট চকচাম্পক-দোআনী মাদ্রাসা এলাকায় ভূর্তূকির ৪ বস্তা ডিএপি ও টিএসপি সার বেচা- কেনার সময় তাদের আটক করা হয়।

মান্দা থানার ওসি তদন্ত তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাদের উভয়কে আটক করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।