মান্দায় ভিজিএফ এর চাল বিতরণ

112
মান্দায় ভিজিএফ এর চাল বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ঈদ-উল আজহা উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার কুসুম্বা ইউপির ১৮০১ এবং ভারশোঁ ইউপির ১৬৬২ জনের মধ্যে এ চাল বিতরণ করা হয়। প্রত্যেক ভিজিএফ কার্ডধারীকে ১৫ কেজি করে চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, ইউপি আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আফসার আলী, যুবলীগ সভাপতি হেলাল, সাধারণ সম্পাদক আল মামুন প্রমূখ।

অপরদিকে ভারশোঁ ইউপির ঠাকুরমান্দায় আওয়ামীলীগের পার্টি অফিসে চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার পবিত্র কুমার, ভারশোঁ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ সকল ইউপি সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গবৃন্দ।