মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় ভিক্ষুক পূণর্বাসন প্রকল্পের আওতায় কুসুম্বা ইউনিয়নের চারজন ভিক্ষুকের মাঝে ছাগল ও ভেড়া বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব ছাগল ও ভেড়া বিতরণ করা হয়।
এ সময় মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান স ম জসিম উদ্দিন এবং কুসম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


