মান্দায় ব্যবসায়ীর ত্রাণ সামগ্রী বিতরণ

50

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় করোনা ভাইরাস এর প্রভাবে কর্মহীন হয়ে পড়া ভ্যান চালক, ভিক্ষুক, শ্রমিক, চা-স্টল দোকানদারন ও গ্রাম পুলিশদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কালিতলা বাজারে এসব মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

মান্দার কালিতলা বাজারের মেসার্স মারিয়া ওয়েল মিলের স্বত্তাধিকারী মাসুদ রানা নিজস্ব অর্থায়নে বানিসর-কালিতলা বাজারের পাশ্ববর্তী এলাকার ২ শত ৫০ টি পরিবারের মাঝে প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ২ কেজি লবণ ও ১ টি করে সাবান সামগ্রী বিতরণ করেন।

মাসুদ রানা বলেন, বর্তমান সময়ে করোনাভাইরাস এক আতঙ্কের নাম । এ ভাইরাস থেকে বাঁচতে সারাদেশের মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। এতে করে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ। তাদের কথা বিবেচনা করে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। সামাজিক দূরত্ব বজায় রাখতে এসব ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন পরানপুর ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান, ভাই ভাই ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স এর স্বত্ত¡াধিকারী মাসুদ রানা, বিশিষ্ট ঔষুধ ব্যবসায়ী বেলাল হোসেন এবং পরানপুর ইউপির সকল গ্রাম পুলিশবৃন্দ।