মান্দায় ব্যবসায়ীকে ফেন্সিডিল দিয়ে জিম্মি করে তানোর থানা পুলিশের টাকা আদায়

59

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া বাজারস্থ রাজশাহী জেলার সীমান্ত এলাকায় কোরিয়া ট্রান্সপোর্ট এজেন্সীর ব্যবস্থাপক হারুন-অর রশীদ ওরফে সম্রাট তার দোকোনে ফেন্সিডিল দিয়ে জিম্মি করে তানোর থানা পুলিশের এএসআই পলাশ ৫০ হাজার টাকা জোরপূর্বক আদায় করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।

ব্যবস্থাপক হারুন-অর রশীদ ওরফে সম্রাট জানান, “গত শুক্রবার (২১ শে ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে একটি নম্বার থেকে আমার নম্বারে কল করে বলেন, আমি তানোর থানার ওসি বলছি, তুই কোথায়? এর এক দুই মিনিট পর তিনি আমার টিভিএস থ্রি-হুইলার শো-রুমে ফেন্সিডিলসহ প্রবেশ করে আমার টেবিলের উপর ফেন্সিডিল রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলছে, তুই ফেন্সিডিল খাস। তোকে নিয়ে যাব,নাহলে তুই ১ লক্ষ টাকা দে। আমাকে চাপের মুখে ফেলে ৫০ হাজার টাকা নিয়ে যায়। এঘটনা আমার সিসি ফুটেজে ধারন করা আছে।”

সরজমিন গিয়ে সিসি ফুটেজে দেখা যায়, এএসআই পলাশ রাত সাড়ে ৮ টা দিকে টিভিএস থ্রি-হুইলার শো-রুমের বাউন্ডারির ভিতরে প্রবেশ করে গেটের বাহির থেকে হাত বাড়িয়ে এক বোতল ফেন্সিডিল হাতে নিয়ে শো-রুমে প্রবেশ করেন। এরপর টেবিলের উপর রেখে গেটে পুলিশ প্রটেকশন দিয়ে শো-রুম মালিক সম্রাটের অকথ্য ভাষায় গালিগালাজ করে ১ লক্ষ টাকা দাবী করেন।

পরে এএসআই পলাশ ৫০ হাজার টাকা নিয়ে শো-রুম মালিককে বলেন, তোর কাছ থেকে আমি কোন টাকা নেইনি,আমি চা-পান করে চলে গেলাম,এব্যাপারে তুই কাউকে কিছু বলতে পারবিনা মর্মে শো-রুম মালিকের ব্যবহৃত প্যাড ও সাদা কাগজে স্বাক্ষর নেন। এব্যাপারে যেন কাউকে কিছু না বলেন সেব্যাপারে হুসিয়ারি ও হুমকি দিয়ে জোরপূর্বকভাবে এএসআই পলাশের মোবাইলে শো-রুম মালিক সম্রাটের ভিডিও স্বীকারক্তিও নেন।

এঘটনায় ভুক্তভোগী শো-রুম মালিক হারুন-অর রশীদ ওরফে সম্রাট ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশের এরকম কর্মকান্ডে তিনি বিস্মিত ও হতবাক। তিনি এব্যাপারে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলামের মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এবিষয়ে আমি কিছুই জানিনা।