মান্দায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে অধ্যক্ষ মোজাফ্ফরের আর্থিক সহায়তা প্রদান

111
মান্দায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে অধ্যক্ষ মোজাফ্ফরের আর্থিক সহায়তা প্রদান

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ইনডেক্স টেকনিক্যাল এ্যান্ড বি.এম কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন প্রামানিক ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি নুরুল্যাবাদ ইউ’পির পার-নুরুল্যাবাদ মোসলুটা পাড়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে এসব অর্থ সহায়তা প্রদান করেন । এসময় তিনি মোসলুটা পাড়ার গৃহহারা এবং পানিবন্দি মানুষদের মাঝে তার ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করেন।