মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় টেন্ডার বহির্র্ভূত আত্রাই নদীর দোসতী মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগসূত্রে জানা যায়, গত ১৪২২ বঙ্গাব্দ হতে অদ্যবধি পর্যন্ত এই টেন্ডার বহির্র্ভূত মৌজা হতে বালু উত্তোলন বন্ধ আছে।
মান্দা উপজেলাধীন আত্রাই নদীর উজান অংশের দোসতী মৌজার বালু মহাল নিয়ে মান্দা সিনিয়র সহকারী জজ আদালতে একটি মোকর্দ্দমা বিচারাধীন এবং আদেশ রয়েছে। উক্ত বিষয় নিয়ে মহামান্য হাইকোর্ট ডিভিশনে বিচারাধীন ৪৩৪০/২০১৫ নম্বর রিট পিটিশন মামলাও বিচারাধীন রয়েছে।
এছাড়াও ভ‚মি মন্ত্রনালয়ের (সায়রাত) বিভাগ হইতে ২০১৯ সালের গত ১লা জুলাই নওগাঁ জেলা প্রশাসক বরাবর অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা করেন বলে জানা গেছে।
এতদসত্তেও মহাদেবপুর উপজেলার চকগৌরী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে কামাল হোসেনসহ আরো ১০/১২ জন লোক ড্রেজার মেশিন দিয়ে টেন্ডার বহির্র্ভূত আত্রাই নদীর দোসতী মৌজা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ আছে।
এঘটনায় মান্দা উপজেলার দোসতী গ্রামের মৃত আলহাজ¦ ময়েজ উদ্দিনের ছেলে বালু ব্যবসায়ী ময়নুল ইসলাম জুয়েল গত ২৭ জানুয়ারি ২০২০ খ্রিঃ মান্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী ময়নুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত নির্দেশনা প্রদান করেন। এরপরেও অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।


