মান্দায় এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

74

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় এসএসসি ও সমমানের অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ১ম দিনের বাংলা পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, উপজেলার মান্দা এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজে কেন্দ্রে ৪৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে সকলে উপস্থিত ছিলেন, কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ৫৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন অনুপস্থিত ছিলেন, গোটগাড়ী শহীদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৬৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন অনুপস্থিত ছিলেন, কালিকাপুর-চককালিকাপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন অনুপস্থিত ছিলেন এবং জোতবাজার আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসএসসি/ এসএসসি (ভোকেশনাল)৭৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন অনুপস্থিত ছিলেন ।

এসময় কেন্দ্র সচিব রোস্তম আলী, আজাহারুল ইসলাম, জহুরুল ইসলাম, মমতাজ এবং ডি.এম আব্দুর রহমান বলেন, অবাধ,সুষ্ঠ এবং নকলমূক্ত পরিবেশে পরীক্ষা নিতে আমরা বদ্ধ পরিকর। পরীক্ষা চলাকালীন সময়ে যেনো কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ্ আলম সেখ বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সুষ্ঠভাবে সম্পূর্ণ করার জন্য কেন্দ্রর দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে। যে যার অবস্থান থেকে পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনা করবে বলে আশাবাদী।