মান্দায় এক হোটেল মালিককে মারপিট

18
মান্দায় এক হোটেল মালিককে মারপিট

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় একটি হোটেলের মালিককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকালে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাসষ্ট্যান্ড এলাকায়। জানাগেছে, নওগাঁ- রাজশাহী মহাসড়ক সংলগ্ন দেলুয়াবাড়ি বাসষ্ট্যান্ডে একটি হোটেলের চুলা ভেঙ্গে ফেলে অন্যের সম্পত্তিতে দোকান ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের মৃত এরশাদ আলীর ছেলে মোজাম্মেল, মোজাম্মেলের ২ ছেলে ছনি ও শান্তসহ তার ২স্ত্রী সোনাভান এবং মোনেক্কা বিবি দেশীয় অস্ত্র সস্ত্রে সংঘবদ্ধ হয়ে ওই হোটেল মালিককে মারপিট করে মাথা ফাটিয়ে আহত করেন।

আহত ব্যক্তি হলেন, দেলুয়াবাড়ি বাজারস্থ এলাকার সামসুল আলম দেওয়ানের ছেলে হোটেল মালিক নাজমুল হক। স্থানীয়রা আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করিয়ে দেন। বর্তমানে তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভূগতিছেন। তিনি এ জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠ বিচার দাবি করেন।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।