মান্দায় এক পুলিশ সদস্যের বিরুদ্ধে শুপারি গাছ কাটার অভিযোগ!

22

নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দায় এক পুলিশ সদস্যের বিরুদ্ধে অসংখ্য শুপারি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, রবিবার বিকেল ৪ টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের মীরপুর গ্রামের মোহাম্মদ অালী মন্ডলের ছেলে পুলিশ সদস্য হেলাল উদ্দিনের নেতৃত্বে লুৎফর রহমান মন্ডলের ছেলে বিটাল এবং অাব্দুর রাজ্জাক একই এলাকার নীলকুঠি হঠাৎ পাড়ায় সরকারি সম্পত্তিতে এ্যাকোয়ারের মাধ্যমে প্রায় ২৫ বছর যাবৎ বসবাসকারী অাব্দুল কাদেরর ছেলে অালমামুন বাবুর ২ বছর পূর্বের লাগানো অসংখ্য শুপারি গাছ কেটে ফেলে।

এঘটনায় অালমামুন বাবু ওই দিনই অভিযুক্তদের বিরুদ্ধে থানা পুলিশকে বিষয়টি অবগত করেন এবং তৎক্ষনাত পরিস্থিতি নিয়ন্ত্রনে মান্দা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানা গেছে। ক্ষতিগ্রস্ত অালমামুন বাবু জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমার ভোগ-দখলীয় সম্পত্তিতে লাগানো অসংখ্য শুপারি গাছ পুলিশ সদস্য হেলালের নেতৃত্বে কেটে ফেলা হয়েছে। অামি এর সুষ্ঠ বিচার চাই। তারা বিভিন্নভাবে হুমকি অব্যাহত রেখেছেন বলেও জানান অালমামুন। তাদের ব্যাপারে ইতিপূর্বেও বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন বলেও অালমামুন জানায়।বর্তমানে তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভূগতিছেন।

এঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য হেলাল উদ্দিন গাছ কাটার বিষয়টি অস্বীকার করেন।
মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, বিষয়টি অবগত। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেন নাই।অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় অাইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।#
18/08/2019