মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় গ্রামীণ ব্যাংক গণেশপুর শাখার উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গ্রামীণ ব্যাংক নওগাঁ শাখার জোনাল ম্যানেজার মল্লিক বখতিয়ার হোসেন এর নির্দেশনায় এবং মান্দা উপজেলা শাখার এরিয়া ম্যানেজার অনুপ কুমার রায়ের পরামর্শক্রমে বুধবার বেলা ১১ টায় গ্রামীণ ব্যাংক গণেশপুর শাখার সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
গ্রামীণ ব্যাংক গণেশপুর মান্দা শাখার প্রিন্সিপাল অফিসার এন্ড ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ সামিউল ইসলাম এবং সেকেন্ড অফিসার নাজমুল কবিরসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় সংগ্রামী ভিক্ষুক সদস্যদের প্রত্যেককে ৩০ কেজি চাল, ৮ কেজি আলু, ৪ কেজি ডাল, ৪ কেজি পিঁয়াজ, ২ কেজি লবণ, ২ কেজি তেল, ৪ টি করে সাবানসহ নগদ ৬০০ শত টাকা করে প্রদান করা হয়।
আগামী রমজান পরবর্তী সময়েও এসব খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জানান, গ্রামীণ ব্যাংক গণেশপুর মান্দা শাখার সেকেন্ড অফিসার নাজমুল কবির ।



