মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধ এবং পূর্বশত্রæতার জের ধরে আপন ছোট ভাইয়ের বউকে পিটিয়ে আহত ও শ্লীলতাহানী করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, মান্দা উপজেলার প্রসাদপুর ইউ’পির গোবিন্দপুর গ্রামের ডিববাজার এলাকায়।
জানাগেছে, শুক্রবার সকাল ৮ টার দিকে জমি দখলকে কেন্দ্র করে গোবিন্দপুর গ্রামের ইয়াকুবের ছেলে আব্দুল আজিজ এবং আব্দুল আজিজ এর ছেলে আতিকুর এবং ইয়াকুবের অপর দুই ছেলে রকিব (নান্টু) এবং গফুর বেআইনিভাবে লাঠি,লোহার রড,হাসুয়া, কোদাল, বল্লম ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সংঘবদ্ধ হয়ে শ্লীলতাহানিসহ মারপিট করে এক গৃহবধূকে আহত করেন ।
আহত গৃহবধূ হলেন, গোবিন্দপুর গ্রামের কাতার প্রবাসী ইয়াকুবের ছেলে বাচ্চু তাগাদগিরির স্ত্রী জহুরা বিবি (৩৭)। স্থানীয়রা আহত গৃহবধূকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়। সরজমিনে গিয়ে আহতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
ভুক্তভোগী বাচ্চু তাগাদগিরির স্ত্রী জহুরা বলেন, বর্তমানে আমি ভাসুর এবং ভাসুরের ছেলের মারপিটে আহত হয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছি। এঘটনায় আমার মা মালেকা কেও মারপিট করে আহত করা হয়েছে। আমার স্বামী দীর্ঘ ৫ বছর যাবৎ কাতার প্রবাসী। আমার দুই ছেলে তারা চট্টগ্রামে কাজ করে। আর একমাত্র মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। আমাদের বাড়িতে আমি এবং আমার মা বসবাস করে থাকি। ূআমি বড় অসহায়। ইতিঃপূর্বেও তারা জমি জবর দখল, বাড়িতে আগুন দেওয়া, বাড়ির সামনে বেড়া লাগানো, গাছ-গাছালি কর্তন এবং গোয়ালঘর ভাংচুরসহ অদ্যবধি বিভিন্নভাবে হুমকি অব্যাহত রেখেছে। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগতেছি। আমরা এর থেকে পরিত্রান পেতে চাই।
ইতিঃপূর্বে জমিজবর দখল ও মারপিটের ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে এবং এঘটনায় ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী জহুরা।


