মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ মাদক একটি সামাজিক ব্যাধি। সমাজ থেকে সুদ,ঘুষ, ইভটিজিং,মাদক, বাল্যবিবাহ এবং জঙ্গীবাদ প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। তাহলে সমাজ থেকে দূর্নীতি,মাদক,বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শনিবার দুপুরে মাদক,বাল্যবিবাহ এবং জঙ্গীবাদ প্রতিরোধ উঠান বৈঠকে বক্তারা তাদের বক্তব্যে এসব কথা বলেন। মান্দা থানা পুলিশের আয়োজনে মান্দা থানা চত্তরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, মান্দা থানার এস আই নজরুল ইসলাম,এএসআই মতিউর রহমান এবং মহসিন আলীসহ আরো অনেকে। উঠান বৈঠকে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ প্রায় অর্ধশতাধিক লোক উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে মান্দা থানার মাদক বিরোধী অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, আমরা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর সুযোগ্য পুলিশ সুপার মহোদয় জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম এর দিকনির্দেশনায় ইতোমধ্যেই মান্দা থানা পুলিশ কর্তৃক সুদ,ঘুষ, ইভটিজিং,মাদক, বাল্য বিবাহ এবং জঙ্গীবাদ প্রতিরোধে উঠান বৈঠক কার্যক্রম শুরু করেছি। সুদ,ঘুষ,দূর্নীতি,ইভটিজিং,মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ এবং জঙ্গীবাদ দমনে এ উঠান বৈঠক কার্যক্রম মান্দার প্রতিটি ইউনিয়নে অব্যাহত থাকবে।


