মোহাম্মদ মাজহারুল ইসলাম খান, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সুন্নতে খাৎনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ৫০জন শিশুকে বিনামূল্যে সুন্নতে খাৎনা দেওয়া হয়।
গতকাল ২৬মার্চ – মঙ্গলবার দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে এক সুন্নতে খাৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় হাসপাতাল প্রাঙ্গণে খাৎনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (U.N.O) মামুন সরদার।
হাসপাতাল সুপার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান সার্জন- প্রফেসর ডাঃ মোহাম্মদ আলী, হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক- আওলাদ হোসেন ও সরকার মোঃ মাছউদুর রহমান, সাবেক পরিচালক- মোঃ জামাল উদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক- মোঃ শাহানুর ইসলাম, ই.এন.টি.- ডাঃ এন.এম. খায়রুল বাশার ও মোঃ আব্দুল হক প্রমুখ।
অনুষ্ঠানে ৫০ জন শিশুকে বিনামূল্যে সুন্নতে খাৎনা করানো শেষে তাদের মাঝে ঔষধ ও পোশাক বিতরণ করা হয়।



