মাইক্রোবাসের ধাক্কায় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ কনস্টেবল নিহত

215

আব্দুল ওয়াহাব, চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বসানো চেকপোস্টে মাইক্রোবাস চাপায় কর্তব্যরত মো. রাব্বী ভূইয়া (২৭) নামে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরাফাত হোসেন নামে আরেকজন সহকর্মী।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে দোহাজারী হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বী ভূইয়া নরসিংদী জেলার পলাশ থানার মালিথা চরসিন্দু এলাকার মোজাম্মেল হকের ছেলে।

নিহত ও আহত দুইজনই দোহাজারী হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।  

 থানার সামনে চেকপোস্ট বসায় হাইওয়ে থানা পুলিশ।

কক্সবাজার হতে চট্টগ্রামগামী সাদা রংয়ের মাইক্রোবাস চেকপোস্ট দেখে গাড়ির গতি কমিয়ে দেয়। কিন্তু চেকপোস্টের সামনে এসে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালানোর সময় চেকপোস্টে থাকা মো. রাব্বী ভূইয়াকে চাপা দেয়।

মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে জানান দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব।