মহেশপুরে ৩৯’ বোতল ফেনসিডিল সহ আটক ১

80

সেলিম রেজা, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :ঝিনাইদহের মহেশপুর হতে মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করা করেছে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল।

কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান এর নেতৃত্বে ১৯ নভেম্বর ২০২০ ইং তারিখ রাত ০৮:১৫ মিঃ ভাই ভাই হোটেলের সামনে নেপার মোড় হইতে ভৈরবা গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ী মোঃ হবিবার রহমান(৪০), পিতা-মোঃ মতিয়ার রহমান, সাং- বাঘাডাংগা (পূর্ব পাড়া), থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করা হয়।

উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৩৯ বোতল ফেন্সিডিল, ১ টি মোবাইল সেট, ২ টি সীম কার্ড উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারার মামলা করা হয়।