মহেশপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫’শত প্লাস্টিকের বস্তা পুড়িয়ে ধ্বংস

47

সেলিম রেজা,মহেশপুর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বেলেমাঠের একটি ধানের চাতাল থেকে ৫ শত প্লাষ্টিকের বস্তা উদ্ধার করেছে। পরে তা কপোতাক্ষ নদীর তীরে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজন সরকারের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত বেলেমাঠের শাহানেওয়াজ খোকনের ধানের চাতাল থেকে ৫ শত প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পাট কর্মকর্তা কে এস আব্দুল বাকিসহ পুলিশ সদস্যরা।