সেলিম রেজা, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : মহেশপুরে ৫৮ বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক দ্রব্য আটক করেছে।
বিজিবি সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে যাদবপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার কানাইডাঙ্গা মাঠের ভিতর থেকে ৯২ বোতল ফেনসিডিল ও বড়বাড়ি রাজাপুর মাঠ থেকে ৪৩ বোতল ফেনসিডিল ও ২কেজি গাঁজা আটক করে। অন্যদিকে পলিয়ানপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার ঝিটকিপোতা মাঠের ভিতর থেকে ১০কেজি গাঁজা আটক করে।
অন্যদিকে জলুলী বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর মাঠের ভিতর থেকে ৫৯৩ বোতল ফেনসিডিল আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় পৃথক পৃথখ মামলা হয়েছে।


