মহেশপুরে ইন্স্যুরেন্স লি. শাখা অফিসের দোয়া ও আলোচনা সভা

125

সেলিম রেজা, মহেশপুর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর বাজারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেড শাখার ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেনিথ-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুকুল গাজীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন-জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর ডেপুটি মেনেজিং ডিরেক্টর মোহাম্মদ হাসান খান রিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানউল্লাহ হক,

পদ্মপুকুর বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান,গুড়দাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান।

এসয় আরো উপস্থিত ছিলেন-জেলা পরিষদের সদস্য ছবির উদ্দীন,ঝিনাইদহ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি মিজানুর রহমান,শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তিমিন্দ্রনাথ চৌধুরী,নেপা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইনামুল হক গাজী, সাংবাদিক ওবায়দুল হক, সমাজসেবক গোলাম সরোয়ার সরকার,সেজিয়া মেম্বার আলিম গাজী,ওয়ার্ড যুবলীগের সভাপতি কামাল হোসেন সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেনিথ ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেড এর ইউনিট মেনেজার মশিউর রহমান গাজী।