মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে খাদেমুল ইসলাম এবং মামুন নামে দুই বন্ধুর ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র “পল্লী মেডিকেয়ার” এর উদ্বোধন করা হয়েছে।
মীরপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় বৃহস্পতিবার (১৯নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার কৃষ্ণগোপালপুর মোড়ে এ স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়।
এসময় সফাপুর ইউপি’র অন্তর্গত বৃন্দারামপুর গ্রামের মরহুম বাহাদুর মোল্লার কৃতিসন্তান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের প্রফেসর খাদেমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আখতারুজ্জামান বাবলু,সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, উপ- সহকারী মেডিকেল অফিসার শহিদুল ইসলাম, উপ- সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান মিঠু এবং চিত্তরঞ্জন প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওই স্বাস্থ্য সেবা কেন্দ্রে কর্মরত মেডিক্যাল এসিস্ট্যান্ট ডি.এম.এফ মুক্তার হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী বাবুল চৌধুরী, মজিবর রহমান, কহির উদ্দিন, মাও: আব্দুল বারী,গোলাম সারোয়ার, ইলিয়াস,ইউনুছ আলী, মামুনুর রশিদ,সোহেল রানা মুঞ্জু,বাবলু,রেজাউল,এমদাদুল হক,তানজু,মিঠু,আব্দুস সামাদ,আব্দুল হালিম,পাতুসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


