মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ইউপি চেয়ারম্যানের সংস্পর্শে আসা আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। গত ২ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছিলেন। এরপর আরো ৫ জন করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।
উল্লেখ্য,গত ২৪ জুন বুধবার রাত থেকে জ্বর-সর্দি কাশি ও শরীর ব্যাথায় ভুগছিলেন। কোন ঔষুধ খেয়েও কাজ হচ্ছিল না। সে জন্য তিনি গত ২৭ জুন শনিবার বেলা ১১ টার দিকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে হাসপাতাল কর্তৃপক্ষকে নমুনা প্রদান করেন বলে তিনি জানিয়েছেন। এর পর থেকে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন।
মান্দা হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গত শনিবার বেলা ১১ টার দিকে জ্বর-সর্দি কাশি ও ব্যাথা নিয়ে হাসপাতালে আসেন ওই ইউপি চেয়ারম্যান। প্রাথমিক লক্ষণগুলো করোনাভাইরাস সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে জ্বর-সর্দি কাশি ও ব্যাথা নিয়ে ওই ইউপি চেয়ারম্যান মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেন। এরপর সংগ্রহকৃত ওই নমুনা নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়। তারপর থেকে তিনি তার নিজ বাসভবনে আইসোলেশনে ছিলেন।
করোনা ভাইরাস সন্দেহে তার দেয়া সংগৃহীত নমুনার রির্পোট গত ২ জুলাই বৃহস্পতিবার পজেটিভ আসে। এরপর ওই ইউপিতে বিভিন্ন পদে কর্মরত ৫ জন চেয়ারম্যানের সংস্পর্শে বেশিবেশি আসার কারণে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
আক্রান্তরা হলেন, ইউ’পি সদস্য মোসলেম উদ্দিন ও সাহাবুর গাইন, হিসাব সহকারী মিঠু কুমার, মোস্তাফিজুর রহমান সমর্থক গোষ্ঠীর সদস্য রায়হান বুলেট এবং দফাদার আব্দুস সালাম।
বিশেষ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন করোনা ভাইরাসে আক্রান্ত হবার আগে এবং পরে বিভিন্ন সময় কাজ করতে গিয়ে তার সংস্পর্শে আসায় তাদের শরীরেও করোনার উপসর্গ দেখা দেয়। এরপর গত ৪ জুলাই শনিবার বেলা ১১ টার দিকে তারাসহ ভারশোঁ ইউপিতে বিভিন্ন পদে কর্মরত ১৫ জন মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা দিয়ে আসেন। তারপর ৯ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে ওই ইউনিয়নে কর্মরতদের মধ্যে ৫ জনের নমুনার রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি ইউপি সচীব প্রদীপ কুমার মন্ডল নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ভারশোঁ ইউপি মোস্তাফিজুর রহমান সুমন বলেন, ত্রাণ কার্যক্রম ও শত্রæ পক্ষের মিথ্যা অভিযোগের মোকাবেলা করতে গিয়ে নওগাঁ, রাজশাহী এবং ঢাকায় বিভিন্ন সময় যাতায়াত করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ি। বর্তমানে আমি শারিরীকভাবে সুস্থ আছি। কিন্তু আমি করোনায় আক্রান্ত হওয়ার আগে এবং পরে আমার সংস্পর্শে আসা ৫ জন আক্রান্তের বিষয়টি অপ্রত্যাশিত। কি আর করার,যা হবার তা হয়েই গেছে। এমতাবস্থায় সকলের সুস্থতার জন্য তিনি দোয়া কামনা করেছেন।



