মোঃ জাকির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে সন্ত্রাসী হামলায় স্থলবন্দরের আট শ্রমিক মারাত্মক ভাবে আহত হয়েছে। সকাল ১০টার সময় বেনাপোল ছোট আঁচড়া বাইপাস রোডে এ ঘটনাটি ঘটে। আহতরা হলো, বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের দীন মোহাম্মদের ছেলে কালাম, রঘুনাথপুর গ্রামের জান আলীর ছেলে দুল্লী, দৌলতপুর গ্রামের মিজানের ছেলে শরিফুল, শামীম, সম্রাট, জুয়েল, কামাল ও রাজু। তারা সবাই বন্দর শ্রমিকদের গ্রুপ সরদার বলে জানান শ্রমিকরা।
আহত শ্রমিক দুল্লী ও কালাম জানান, তিনি ও তার গ্রুপের শ্রমিকরা সবাই মিলে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস রোডে পাথর লোড-আনলোডের কাজ করতে যান। এসময় একদল সন্ত্রাসী কর্মরত শ্রমিকদের উপার লাঠি দিয়ে এলোপাতাড়ী মারতে থাকে এবং কিছু সন্ত্রাসীদের কাছে রক্ষিত বোমা ও দেশিয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় শ্রমিকদের মধ্যে সাত জন আহত হন। আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় জনগণ।
বোমার আওয়াজে এলাকার জনসাধারণ আতঙ্কিত হয়ে পড়েন, দোকানদাররা তাদের দোকান বন্ধ করে দেন স্কুল পড়ুয়া বাচ্চদের অবিভাবকরা তাদের সন্তানদের নিয়ে দ্রুত স্কুল ত্যাগ করেন। বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু বলেন, শান্ত বেনাপোলকে অশান্ত করতে একদল সন্ত্রাসী উঠে পড়ে লেগেছে। তারা খেটে খাওয়া সাধারণ বন্দর শ্রমিকদের উপর হামলা চালিয়ে তাদের আহত করেছে। এজন্য বন্দর শ্রমিকরা বন্দর এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ রেখেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, শ্রমিকদের আশ্বস্থ্য করেন যে, হামলাকারীদের দ্রুত আটক করা হবে।



