আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: বাঘারপাড়া উপজেলার ধুপখালি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা মেহগনি গাছের চারা কর্তন করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ধুপখালি গ্রামের মৃত দরবেশ মোল্যার ছেলে মিজানুর রহমান মোল্যা সাংবাদিকদের জানান একই গ্রামের মৃত মজিবরের ২ ছেলে সামাদ, নাসির ও ২ মেয়ে সূর্য বেগম ও হাজিরা বেগম অসহায় লোক হওয়ায় আমি তাদেরকে আমার নিজ সম্পত্তি থেকে চলতি নভেম্বর মাসে ৭ শতক সম্পত্তি দানপত্র করে দিই।
তারা ওই সম্পত্তিতে বসতঘর তৈরি করে বসবাস করছে। তাদের বাড়ির পার্শ্বে আমার জমিতে রোপন করা প্রায় ৩০টি মেহগনি গাছের চারা পূর্ব শত্রুতার জের ধরে ৩০ নভেম্বর রাতে সামাদ ও সূর্য বেগম মিলে কর্তন করে দেয়। এব্যাপারে মুঠোফোনে সামাদের কাছে বক্তব্য নেওয়ার জন্য বারবার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।



