বল্লী প্রতিনিধি: বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ অভিযান সম্পর্কে ইউপি চেয়ারম্যান মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মহাসিন কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষদেরকে ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে সচেতন করতে হবে। যেটি আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। এছাড়া প্রতিটি ওয়ার্ডে যে কমিটি গঠন করা আছে সেই কমিটি সহ প্রত্যেক ইউপি সদস্য ও গ্রাম পুলিশ এই অভিযান প্রতিদিন পরিচালনা করবেন।
উক্ত আলোচনা সভায় বল্লী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মোঃ বজলুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়তে বর্তমান দেশে এডিশ মশা যে মহামারী আকার ধারণ করেছে সেটি নির্মূলে সবাইকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। আমরা ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় যেভাবে ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে কাজ করছি সেটি আগামীতে অব্যাহত থাকবে। ইউনিয়নে একটি মশা থাকা পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে। আগামীকাল থেকে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে এডিশ মশা নিধনে ঔষধ স্প্রে করা হবে।
চেয়ারম্যান মহোদয় আরো বলেন, এডিশ মশা সম্পূর্ণভাবে নিধন করতে যত রকম সহযোগিতা প্রয়োজন সেটি আমাদের মাননীয় জেলা প্রশাসক করবেন। সাতক্ষীরা জেলা প্রশাসক প্রতিনিয়ত জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এডিশ মশা নিধনে কাজ করছেন।
এ সময় উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ১২ নং বল্লী ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ আলমগীর হোসেন ও রেহেনা খাতুন।


