ফিরলেন নেহা ধুপিয়া

22
নেহা ধুপিয়া

মাত্র কয়দিন আগেই মা হয়েছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। আর দূরে থাকতে পারলেন না কাজ থেকে। ১৫ দিনেরও কম সময়ের মধ্যে ফিরেছেন তিনি।

একটি প্রতিষ্ঠানের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। গত ১৮ নভেম্বর একটি মেয়ে সন্তান আসে তার কোল জুড়ে।

মিডডে বলছে, দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করে চলেছেন নেহা। তাই হয়তো আর দেরি সইছে না। সদ্য মা হওয়া এই অভিনেত্রী আবারও দাঁড়িয়ে গেলেন ক্যামেরার সমানে।

স্বামীর সঙ্গে তোলা একটি ছবি দিয়েই গত ২৪ আগস্ট প্রথম সন্তান সম্ভাব্য হওয়ার কথা জানিয়েছিলেন ৩৮ বছর বয়সী নেহা।

গত মে মাসে আগাদ বেদির সঙ্গে বিবাহ বন্ধনে আবন্ধ হন বলিউড অভিনেত্রী নেহা। পরে তিনি বলেছিলেন, সন্তান প্রসবের পরই কাজে ফিরব। স্বামী এবং পরিবারের সমর্থন রয়েছে আমরা প্রতি।