মোঃ জাবের হোসেন : সাতক্ষীরা – ১ (তালা-কলারোয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এস এম মুজিবর রহমান (সরদার মুজিব) এর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
গত ২ ডিসেম্বর জেলা রিটানিং কর্মকর্তা সাতক্ষীরা – ১ আসনের মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী সরদার মুজিব এর মনোনয়ন পত্র বাতিল করে। পরে সরদার মুজিব হাইকোর্টে কৌশুলি ব্যারিস্টার তানিয়া আমির এর মাধ্যমে রিট পিটিশন করেন। তার অাপিলের প্রেক্ষিতে ১০ ডিসেম্বর, সোমবার হাইকোর্ট প্রার্থী সরদার মুজিবের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।মঙ্গলবার প্রতিক বরাদ্ধ করা হবে বলে জানা গেছে।
এদিকে সরদার মুজিবের প্রার্থীতা ফিরে পাওয়ার খবর শুনে তালা-কলারোয়ায় আ’লীগের নেতা-কর্মীদের মধ্যে স্বস্থি ফিরে এসেছে বলে জানা গেছে।
সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে হাইকোর্টে আপিল করে প্রার্থীতা ফিরে পাওয়ায় সরদার মুজিব বলেন,দেশে এখনো সুশাসন অাছে বলে আমি আদালতে সুবিচার পেয়েছি।আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষের ভালোবাসার মাধ্যমে বিপুল ভোটে আমি নির্বাচিত হবো ইনশাল্লাহ। এসময় তিনি সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের সকল নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন।



