প্রাণভয়ে নিজ আসনের পরিবর্তে বগুড়ায় বিএনপি প্রার্থী কনকচাঁপা

12
কন্ঠশিল্পী রুমানা মোার্শেদ কনকচাঁপা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-১ (কাজিপুর) সংসদীয় আসনে বিএনপি প্রার্থী কন্ঠশিল্পী রুমানা মোার্শেদ কনকচাঁপা সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কাছে নিরাপত্তা না পেয়ে জীবননাশের আশংকায় নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-১ (কাজিপুর) ছেড়ে পার্শ্ববর্তী জেলা বগুড়ায় আশ্রয় নিয়েছেন।

সংবাদ সম্মেলনে কনকচাঁপা অভিযোগ করেন, তাঁকে ফোনে এবং বিভিন্নভাবে তাঁর নেতা–কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। এসব বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা বলেছেন, হুমকি-ধমকির তো কোনো প্রমাণ নেই। কিছু ঘটলে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

কনকচাঁপা বলেন, এত দিন নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হয়েছে। পরে তাঁর গাড়ি অনুসরণ করা হয়েছে। এটা কি আমাকে গুমের লক্ষণ? এরপরও প্রশাসনের পক্ষ থেকে তার নিরাপত্তায় কোনো ব্যবস্থা নেওয়া হয় নি। জীবননাশের ভয়ে পার্শ্ববর্তী বগুড়া জেলায় আশ্রয় গ্রহণ করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান, বগুড়া জেলা মহিলাদলের সভাপতি লাভলী রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।